Logo
Logo
×

নগরের বাইরে

ওবদা এলাকা থেকে গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ জুন ২০২১, ১০:১৬ পিএম

ওবদা এলাকা থেকে গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জের ওবদা এলাকায় অভিযান চালিয়ে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১১। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

সোমবার (২১ জুন) সিদ্ধিরগঞ্জের আদমজীনগরের র‌্যাব সদর দপ্তর থেকে সহকারী পরিচালক মোঃ স¤্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাওন (২৬) জেলা-ঝিনাইদহ, মোঃ আরিফ বিল্লাহ (৩০) জেলা-কুমিল্লা, মোঃ রায়হান (২৫) জেলা- নারায়ণগঞ্জ, মোঃ মেহেদী হাসান (২৬) জেলা-  নারায়ণগঞ্জ, মোঃ সাজ্জাদ হোসেন (২৩) জেলা-কুমিল্লা, মোঃ শাকিল ইসলাম, তুষার (২৭)-কুমিল্লা ও মোঃ মেহেদী হাসান (২৫)-নারায়নগঞ্জ।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসাই তাদের এক মাত্র পেশা। অধিক লাভের আশায় তারা পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছিলো। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন