সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় ভোকেশনাল টেকনিক্যাল স্কুল ও কলেজ এর খেলার মাঠ রক্ষায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর নিকট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী স্বাক্ষরিত একটি আবেদনপত্র প্রদান করেন। মঙ্গলবার (২২ জুন) বিকেলে সরেজমিনে তিনি এ ভোকেশনাল মাঠ পরিদর্শন করেন।
গত মাসের শেষের দিকে আইলপাড়া পাঠানটুলীস্থ নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃপক্ষ অপরিকল্পিত ভাবে খেলার মাঠ কেটে নতুন ভবনের কাজ শুরু করলে শিক্ষার্থী সহ সকলের নজরে পড়ে। মাঠ রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবরে ভবন নির্মাণের চলমান কাজ বন্ধের আবেদন করে কোন প্রতিকার না পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি জমাদেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী।
আবেদনের পর বেশ কিছু দিন পেড়িয়ে গেলেও নির্মানকাজ বন্ধের কোন ধরনের পদক্ষেপ না দেখে মেয়র আইভীর নিকট মাঠ রক্ষায় প্রতিকার চেয়ে ৮ জুন দুপুরে ভোকেশনাল খেলার মাঠ রক্ষায় সম্মিলিত শিক্ষার্থী অভিভাবকবৃন্দের মুখপাত্র গোলাম মোস্তফা সাচ্ নেতৃত্বে এবং রুপালী তারার মেলার কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি জেসমিন আক্তার, সম্মিলিত শিক্ষার্থী অভিভাবকবৃন্দের মোঃ আবু সাঈদের উপস্থিতিতে এ আবেদন করেন।
এ আবেদন গ্রহন করার সময় মেয়র আইভী বিস্তারিত শুনে তাৎক্ষণিকভাবে মাঠ পরিদর্শনের জন্য সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠালে তারা নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেন সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের অবর্তমানে দ্বায়িত্বেথাকা অটোমোবাইলের ইনিস্টেকটর জহিরুল হকের সাথে কথা বলেন, এ সময় অত্র এলাকার পঞ্চায়েত প্রধান ইসমাঈল মাদবর, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও সোনালী অতীতের সভাপতি মোতালেব হোসেন, মোঃ ইভান, মেহেদী হাসান সজল, ইসমাঈল হোসনে তারিফ, আমিনুল ইসলাম রকি, নাছির আহমেদ পাবেন, সাব্বির আহমেদ সোহান, জাহিদ হাসান, রাকিবুল হাসান, মহিম, আবদুর রহমান সিফাত উপস্থিত ছিলেন। সম্মিলিত আলোচনায় চলমান নির্মাণ কাজ চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পযর্ন্ত নির্মাণ কাজ বন্ধ করা হয়। মেয়রের এ পদক্ষেপে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাঠ রক্ষার আশার আলো দেখতে পায়। সকলের দাবী মেয়র আইভী যেনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে মাঠ রক্ষার ব্যাপারে ব্যবস্থা নেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ সেলিম মৃধা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ভোকেশনাল খেলার মাঠ রক্ষায় সম্মিলিত শিক্ষার্থী অভিভাবকবৃন্দের মুখপাত্র গোলাম মোস্তফা সাচ্, আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ইসমাইল মাদবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আলম, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক মোঃ সুজন, সাবেক খেলোয়াড় মোতালেব হোসেন, মজিবুল হক বাবুল, সাখাওয়াৎ হোসেন ও নাট্য ব্যক্তিত্ব মোঃ শাজাহানসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।।


