Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে রিকশারযাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৯:০৬ পিএম

সিদ্ধিরগঞ্জে রিকশারযাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ
Swapno

সিদ্ধিরগঞ্জে দেবরকে নিয়ে বাজার করতে এসে এক নারী (৩০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রবিউল ইসলাম (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া (সুলতানের মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।  অভিযুক্ত রবিউল ইসলাম রংপুরের কোতোয়ালি সদরের আব্দুর রহিমের ছেলে। তিনি পাইনাদী মধ্যপাড়া এলাকার মিরাজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

 

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার দেবরকে নিয়ে অভিযুক্ত রবিউলের রিকশায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে চিটাগাংরোড এলাকায় বাজার করতে আসেন। পরে শিমরাইল চিটাগাংরোডের ডাচ বাংলা ব্যাংকের মোড়ে এসে রিকশাচালক রবিউল তাদের মধ্যকার কথাবার্তা রেকর্ড করে রেখেছে বলে ভয় দেখিয়ে পাইনাদী মধ্যপাড়া সুলতানের মোড় এলাকায় জিয়ার রিকশার গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজে রিকশা রেখে তাদেরকে আব্দুল হালিমের ভবনের নির্মাণাধীন ৫ম তলায় নিয়ে যায়। পরে দেবরকে হুমকি দিয়ে ওই নারীকে ধর্ষণ করে রবিউল।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন