Logo
Logo
×

নগরের বাইরে

২৪ ঘন্টায় গৃহবধূ-সুইপারসহ ৩ জনের আত্মহত্যা 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৯:২৮ পিএম

২৪ ঘন্টায় গৃহবধূ-সুইপারসহ ৩ জনের আত্মহত্যা 
Swapno

বন্দরে আত্মহত্যার প্রবনতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গত ২১ জুন সোমবার বন্দরে পৃথক ৩টি স্থানে এক গৃহবধূসহ ৩ জন আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। আত্মহননের পথ বেঁছে নেয়ারা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিধরা এলাকার মনির হোসেন মিয়ার মেয়ে এক সন্তানের জননী গৃহবধূ মুন্নি বেগম (২৫) একই উপজেলার বালুচর মীরকুন্ডী এলাকার জয়নাল আবেদীন মিয়ার মাদকাসক্ত ছেলে ইব্রাহিম হোসেন ওরফে পায়েল (৩০) ও মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার দিলিপ বাবু স্ত্রী সুইপার নিপা রানী (৩৫)।

 

আত্মহত্যার সংবাদ পেয়ে বন্দর থানা ও ধামগড় ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ২টি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বাকি একটি লাশের পরিবারের কোন আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তের লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজের নিকট আবেদনের প্রেক্ষিতে পুলিশ বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করে। এ ব্যাপারে বন্দর থানায় পৃথক ৩টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

বন্দর থানা অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যকে জানিয়েছে, আত্মহত্যাকারি যুবক ইব্রাহিম হোসেন পায়েল মাদকাসক্ত ছিল। মাদক সেবনের টাকা না পেয়ে পিতা মাতার মাতে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে কারেন্টের তার দিয়ে গলায় পাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ছাড়াও কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার আনোয়ার হোসেনর ভাড়াটিয়া বাড়ীতে ১ সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। আমরা আত্মহত্যার কারন জানার জন্য লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য র্মগে প্রেরন করেছি।

 

তিনি আরো জানান, মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার মিলন মিয়ার ভাড়াটিয়া ঘরে নিপা রানী নামে এক ঋৃনগ্রস্ত সুইপার ঋৃনের টাকা নিয়ে স্বামীর সাথে অভিমান  আরো এঙ্গেলের সাথে মোটা ফিতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে ধামগড় পাঁড়ি উপ-পরিদর্শক আমানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে। আমরা আত্মহত্যার কারন জানার চেষ্টা চালাচ্ছি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন