Logo
Logo
×

নগরের বাইরে

মাদ্রাসা ছাত্র ইয়াছিন দু’দিন ধরে নিখোঁজ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৯:৩৫ পিএম

মাদ্রাসা ছাত্র ইয়াছিন দু’দিন ধরে নিখোঁজ
Swapno

মাদ্রাসা যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে গত ২ দিন ধরে ইয়াছিন আরাফাত (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত ২০ জুন রোববার সকাল ৭টায় বন্দর উপজেলার তার নিজ বাড়ী বেঁজেরগাও এলাকা থেকে নিখোঁজ হয় ওই মাদ্রাসা ছাত্র।

অনেক স্থানে সন্ধান করে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের কোন হদিস না পেয়ে এ ঘটনায় তার পিতা আব্দুল কাদির মিয়া বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৯৩৩।

জানা গেছে, নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইয়াছিন আরাফাত মুছাপুর হাফেজিয়া মাদ্রাসা লেখাপড়া করে আসছে। এর ধারাবাহিকতায় গত রোববার সকালে ইয়াছিন আরাফাত মাদ্রাসা যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয়ে গত ২ দিনেও বাড়িতে ফিরেনি। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন