Logo
Logo
×

নগরের বাইরে

আন্তরিক নন, তাই কাজ হয় না

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ জুন ২০২১, ০৯:০০ পিএম

আন্তরিক নন, তাই কাজ হয় না
Swapno

ইসদাইর এলাকার জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখার জন্য আরো এক মাস আগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামকে নির্দেশ দেন সংসদ সদস্য শামীম ওসমান। কিন্তু শাহ নিজাম সেখানে যাননি। পরে সেখানে যান নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু এবং জেলা ছাত্রলীগের সাবেক নেতা এহসানুল হাসান নিপু। তাদের সঙ্গে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফা জহুরা এবং এলজিআরডির ইঞ্জিনিয়ার ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ইঞ্জিনিয়ার।

 

তারা ইসদাইর এসে সরেজমিন দেখে গেছেন এক মাস আগে। আর দেড় মাস আগে থেকে ডুবে আছে ফতুল্লার এই ইসদাইর এলাকা। ইসদাইরবাসীর পক্ষ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, স্থানীয় মেম্বার আলী আকবর এবং স্থানীয় মুরুব্বী আবুল হাসেম মাস্টার তখন সংসদ সদস্য শামীম ওসমানের সাথে যোগোযোগ করেছিলেন। কিন্তু এতো কিছু পর গতকাল পর্যন্ত ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে তারা কেউ কোনো কাজ করেননি। আশ্বাস স্থানীয় চেয়ারম্যান স্বপন আর আসাদুজ্জানের মাধ্যমে আশ্বাস দিয়েছিলেন খাল পরিস্কার করার জন্য উপজেলা থেকে দশ লাখ টাকা দেবেন। কিন্তু দেননি দশ টাকাও।

 

ফলে সমস্যার আর কোনো সমাধান হয়নি। তাই এলাকাবাসী এখন বলছেন এমপি শামীম ওসমান এবং তার অনুসারীরা কেউই জনগণের কাজে কোনো রকম আন্তরিক নন। এমপি যদি আন্দরিক হতেন তাহলে এক সপ্তাহের মাঝে এই সমস্যার সমাধান হতো এবং আরো আগেই স্থায়ী সমাধানও হতো। কিন্তু এমপি কেবল চাঁপাবাজি করে বেড়াচ্ছেন। আন্তরিকভাবে কোনো কাজই করছেন না। মূলত শামীম ওসমানের গাফিলতির কারনেই ইসদাইর থেকে লালপুরসহ গোটা ফতুল্লা এলাকা একটি পরিত্যাক্ত এলাকায় পরিণত হচ্ছে। ওইসব এলাকার ভাড়াটিয়ারা সব এলাকা ত্যাগ করছেন। ফলে বাড়িগুলি খালি পড়ে থাকছে।

 


এদিকে এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরাই বলছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে পরিত্যক্ত হচ্ছে ফতুল্লার বিশাল এলাকা। বিশেষ করে ফতুল্লা থানার এনায়েতনগর, ফতুল্লা আর কুতুবপুর ইউনিয়ন জলাবদ্ধতার কারণে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পরেছেন। তাই এখনই শামীম ওসমান এমপি যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে পরিস্থিতি আরো জটিল হবে। তাকে ফতুল্লা এলাকাকে ডিএনডি প্রজেক্টের ভেতর ঢুকাতে হবে। আর যে সকল এলাকা দিয়ে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা রয়েছে এই সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে। কিন্তু মোটেও আন্তরিক নন এমপি এবং তার লোকেরা। এলাকাবাসী মনে করেন এমপি চাইলে মুহুর্তেই এই সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু তিনি কিছুই করছেন না, যার ফলে অতিকষ্টে জীবনযাপন করছেন এলাকার মানুষ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন