Logo
Logo
×

নগরের বাইরে

সরকারী ষ্টিকার ব্যবহার করে ভাড়ায় চলে মাইক্রোবাস

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ জুন ২০২১, ১০:০০ পিএম

সরকারী ষ্টিকার ব্যবহার করে ভাড়ায় চলে মাইক্রোবাস
Swapno

সিদ্ধিরগঞ্জে রেন্টেকারের বিভিন্ন গাড়িতে সরকারি দপ্তরের বিভিন্ন স্টিকার ব্যবহার করে ভাড়ায় চলছে মাইক্রোবাস ও প্রাইভেটকার। অনেক সময় এসব গাড়ি ব্যবহৃত হচ্ছে নানা অপরাধমুলক কর্মকান্ডেও। সিদ্ধিরগঞ্জের শিমরাইলের রেন্টেকার স্ট্যান্ডে সরেজমিনে ঘুরে দেখা যায়, সরকারী ষ্টিকার ব্যবহার করে সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে রেন্ট-এ কার থেকে দীর্ঘদিন ধরে একটি মাইক্রোবাস (গাড়ি নং ঢাকা মেট্রো-চ ১৯-৪৫৩২) ভাড়ায় চালিত হয়ে আসছে।

 

হীরাঝিল এলাকার শুক্কুর মালিকানাধীন মাইক্রোবাসটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ষ্টিকার ও শুল্ক বিভাগ কাস্টমসের ষ্টিকার লাগিয়ে ভাড়ায় যাত্রী বহন করে। প্রশাসনিক ঝামেলা এড়াতেই এ অবৈধ পন্থা অবলম্বন করে চালক দ্বারা গাড়িটি পরিচালনা করছে শুক্কুর।  তবে গাড়ির বৈধ কাগজপত্র এবং সরকারী ষ্টিকার ব্যবহারের বিধি-নিষেধের বিষয়ে জানতে চাইলে গাড়িটির মালিক শুক্কুর কোন কাগজ দেখাতে পারেনি এবং এ বিষয়ে কোন স্বদোত্তর দিতে না পেরে লোক মারফতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি তার ব্যক্তিগত পরিচিত কয়েকজন ব্যক্তির মাধ্যমে এ বিষয়ে কোন লেখালেখি না করার জন্য অনুরোধ করেন।

 

এদিকে একটি সূত্র থেকে জানা যায়, এক বছর আগে দেশে করোনা সংক্রমণের পূর্বে শুক্কুরের এই গাড়িটি এয়ারপোর্টে কাষ্টমসের কাজে ব্যবহার হতো। সেই সুবাদে কাষ্টমসের ষ্টিকার লাগানো হয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারণে গাড়িটি আর কাষ্টমে ব্যবহৃত হয়নি। তবে শুক্কুর তার গাড়িটি থেকে আর ষ্টিকার সরায়নি। তখন থেকেই ভিআইপি সুবিধা নিয়ে বিভিন্ন যায়গায় যাতায়াত কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যদিকে প্রায়ই বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হতে দেখা যায়, ভুয়া সরকারী বিভিন্ন ষ্টিকার লাগিয়ে প্রায়ই অপরাধীরা প্রাইভেট গাড়ির মাধ্যমে নানা ধরনের অপরাধ মূলক কাজ করে থাকে। প্রশাসনের চোখ ফাকি দিতে অপরাধীরা ছিনতাই, ডাকাতী, মাদক বহন, চোরা চালান, অপহরণ সহ নানা অপরাধ মূলক কাজে এ প্রক্রিয়া কাজে লাগায়।

 

এ বিষয়ে মাইক্রোবাসটির মালিক শুক্কুর বলেন, তার গাড়িটি দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ে ভাড়ায় চলেছিল। তবে কাষ্টমসের ষ্টিকার লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মশিউর রহমান (পিপিএম বার) বলেন, সরকারি স্টিকার ব্যাক্তিগত বা ভাড়ায় চালিত কোন গাড়িতে লাগানোর নিয়ম নেই। বিষয়টি আমরা খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন