Logo
Logo
×

নগরের বাইরে

১৩ হাজার লিটার চোরাই তেলসহ গ্রেফতার - ২ 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ জুন ২০২১, ১১:৩৮ পিএম

১৩ হাজার লিটার চোরাই তেলসহ গ্রেফতার - ২ 
Swapno

সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে চোরাই জ্বালানী তেলসহ চক্রের ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর অভিযানিক একটি দল। এসময় সাড়ে ১৩ হাজার লিটার চোরাই জ্বালানী তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা ও ০১টি ট্যাংক লরীও জব্দ করা হয়। 

 


বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতর থেকে কোম্পানী কমান্ডার মোঃ জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলোঃ মোঃ বাহাউদ্দিন বাতেন (৪৮) ও মোঃ আঃ সাত্তার সোহাগ (৩৮)।

 


বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন রাতে র‌্যাব-১১ (সিপিএসসি) এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে জ¦ালানী তেলবাহী বিভিন্ন ট্যাংকলরী তল্লাশীকালে সাড়ে ১৩ হাজার লিটার চোরাই পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা ভর্তি ০১টি ট্যাংকলরীসহ ০২ জন ব্যক্তিকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। 

 


র‌্যাব আরো জানায়, চোরাই জ¦ালানী তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চাইলে গ্রেফতারকৃত আসামীরা কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করেছে, তারা সংঘবদ্ধ তেল চোরাই চক্রের সক্রিয় সদস্য। ড্রাইভার ও হেলপার পেশার ছদ্মবেশ ধারন করে দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে তারা দেশের বিভিন্ন স্থান হতে অসাধু উপায়ে ক্যামিকেল কোম্পানীতে ব্যবহৃত জ্বালানী তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা সংগ্রহ করে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোলিয়াম পাম্পগুলোতে সরাবরাহ করে আসছে।

 

ইঞ্জিন চালিত গাড়ীতে ব্যবহৃত জ্বালানী তেল পেট্রোলের তুলনায় ন্যাপথার বাজার মূল্য অনেক কম হওয়ায় উক্ত চোরাই চক্র অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পেট্রোলের সাথে ন্যাপথা মিশিয়ে গাড়ীর মালিকদের কাছে বিক্রয় করে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। জ¦ালানী তেল পেট্রোলের সাথে মিশ্রিত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা ব্যবহারের ফলে গাড়ীর ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থও হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন