সিদ্ধিরগঞ্জের বৌ বাজার এলাকায় পরিবহনে চাঁদাবাজির সময় শাহজাহান নামে স্থানীয় এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব ১১। গতকাল র্যাব ১১’র সহকারী পরিচালক সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২৪ জুন সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জের বৌ বাজার পুল সংলগ্ন মনার দোকানের সামনে অভিযান পরিচালনা করে চাঁদাবাজ শাহজাহানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজীর ১ হাজার টাকা ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের বৌ বাজার এলাকায় রাস্তায় চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুত্বর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোর পূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত ঐ চাঁদাবাজের বিরুদ্ধে আইননানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


