Logo
Logo
×

নগরের বাইরে

দেশকে সোনার বাংলা গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী : কাজিম উদ্দিন 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ জুন ২০২১, ১১:৪৫ পিএম

দেশকে সোনার বাংলা গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী : কাজিম উদ্দিন 
Swapno

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দরের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুন) বিকেলে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ২নং হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। 

 

সভায় তিনি বলেন, আজ এখানে আসার মূল উদ্দেশ্য হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেক জনগণকে তিনটি করে গাছ লাগানোর কথা বলেছেন। এই তিনটি গাছ কেনো লাগাতে বলেছেন সেটাও আমাদের জানতে হবে? এই গাছ আপনাকে অক্সিজেন দিবে। আপনার এবং আপনার পরিবারের জীবন বাচাবে। আজকে আমরা অল্প সংখ্যক লোক নিয়ে সংক্ষিপ্ত আকারে গাছ রোপণ করা শুরু করেছি। এছাড়াও বর্তমান সময়ে করোনা ভাইরাসের প্রকোপ দিনদিন বৃদ্ধি পাচ্ছে সেথায় আমাদের সকলকে সরকারের সকল দিক নির্দেশনা মেনে চলতে হবে।

 

কাজিম উদ্দিন আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা এই দেশকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে দেশ এখন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই করোনা ভাইরাস থাকাকালীন সময়েও পদ্মা সেতুর মতো এই সেতু নিজস্ব অর্থায়নে কাজ চলছে। কাজ কিন্তু বন্ধ হয়নি। আপনারা যদি সারা বাংলাদেশ ঘুরেন তাহলে দেখতে পাবেন সারা বাংলাদেশের সব জায়গায় শেখ হাসিনার উন্নয়নের কাজ চলছে।

 

এছাড়াও তিনি বলেন, যদি পোস্তগোলা ব্রিজ থেকে মাওয়া যান তাহলে আপনার মনেই হবেনা আপনি বাংলাদেশে আছেন নাকি সিঙ্গাপুরে আছেন? রাস্তাঘাট এমনভাবেই করা হচ্ছে। এই সরকারের আমলে দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাজ করলে দেশের উন্নয়ন হবে, দেশের  উন্নয়ন হলে আমাদের পরের প্রজন্ম এগিয়ে যেতে পারবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন উনি যেনো উনার লক্ষ্যে পৌঁছাতে পারে এবং বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করতে পারে। 

 

কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান জুয়েল এর সার্বিক  পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শোয়েব মো: লিটন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন আনু ও বন্দর থানা নেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন