Logo
Logo
×

নগরের বাইরে

কাইকারটেক ব্রীজের সড়ক একটি মরণফাঁদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৮:৫৭ পিএম

কাইকারটেক ব্রীজের সড়ক একটি মরণফাঁদ
Swapno

সাম্প্রতিক সময়ের বৃষ্টির ফলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজের পূর্ব পার্শের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে রাস্তাটি মরণফাদে পরিনত হয়েছে। ব্যস্ততম এই সড়কটি দ্রুত মেরামত করা না হলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা রয়েছে।  

 

এলাকাবাসী জানায়, ব্রীজের সংযোগ সড়কের গাইড ওয়াল না থাকায় এবং নিম্ন মানের সামগ্রী দিয়ে সড়ক পাকা করার কারণে বৃষ্টির পানিতে রাস্তার একাংশের বেলেমাটি সরে গিয়ে সড়কের পাশে বড় ধরণের ভাঙ্গন সৃষ্টি হয়েছে।

 

উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়া ঘাট পর্যন্ত এই সড়কে প্রতিদিন কয়েক হাজার যাত্রী চলাচল করে থাকেন। ব্যস্ততম এই সড়কের গুরুত্বপূর্ণ কাইকারটেক ব্রীজের পূর্ব পার্শের সংযোগ সড়কের ভাঙ্গন সৃষ্টি হওয়ায় গাড়ী খাদে পরে গিয়ে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।

 

কাইকারটেক এলাকার বাসীন্দা কাজী সেলিম রেজা জানান, ব্যস্ততম এই সড়কে সিএনজি চালিত বেবীটেক্সির চালকেরা বে-পরোয়া গতিতে এবং প্রতিযোগীতা মূলক ভাবে গাড়ী চালায়। যার ফলে যে কোন সময় এই ভাঙ্গা স্থানে দুর্ঘটনার সৃষ্টি হয়ে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। যত দ্রুত সম্ভব সড়কের পাশে গাইড ওয়াল তৈরী করে রাস্তাটি মেরামত করা দরকার।         
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন