Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থেকে ৩ চাঁদাবাজ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুন ২০২১, ১০:৪৯ পিএম

সিদ্ধিরগঞ্জ থেকে ৩ চাঁদাবাজ গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার নতুনবাজার হাজিবাড়ী এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ভাসমান দোকান থেকে চাঁদাবাজি করার সময় ৩ চাঁদাবাজকে গ্রেফতার করছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ১১,৮২৫/-টাকা এবং চাঁদা আদায়ের কাজে ব্যবহƒত ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

 

শনিবার (২৬ জুন) সিদ্ধিরগঞ্জের আদমজীনগর অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- আল-আমিন (২৭) , জেলা- নারায়ণগঞ্জ, মিজানুর রহমান মিজান (২৪), জেলা-নারায়ণগঞ্জ, সজিব ভূঁইয়া (২০) জেলা- নারায়ণগঞ্জ।


বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২৫ জুন রাত ৮টায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এই চাঁদাবাজ চক্রটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নতুন বাজার হাজিবাড়ী রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ভাসমান দোকানের মালিকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ২০০/- থেকে ৩০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন