Logo
Logo
×

নগরের বাইরে

তারা কেউ ফতুল্লার সন্তান নন বলে উন্নয়নেও আন্তরিক ছিলেন না

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৭:৫৫ পিএম

তারা কেউ ফতুল্লার সন্তান নন বলে উন্নয়নেও আন্তরিক ছিলেন না
Swapno

# তিন বারের এমপি শামীম ওসমানের ব্যর্থতায় এখন ফতুল্লাবাসী কোনো কুলকিনারা পাচ্ছেন না


ডিএনডির ফতুল্লাবাসী মনে করেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান ফতুল্লার সন্তান নন, তাই তিনি ওই এলাকায় তেমন কোনো উন্নয়ন করছেন না। তারা আরো মনে করেন, এর আগে প্রয়াত সারাহ বেগম কবরী তাদের এলাকার এমপি ছিলেন। কিন্তু তিনিও ফতুল্লার সন্তান ছিলেন না। তাই তিনিও তেমন কোনো উন্নয়ন কাজ করেননি। একই কথা বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিনের বেলায়ও প্রজোয্য। তিনি ছিলেন সিদ্ধিরগঞ্জের বাসিন্দা, তাই তিনি সিদ্ধিরগঞ্জের উন্নয়নের লক্ষে সিদ্ধিরগঞ্জকে পৌরসভা বানিয়ে রেখে গেছেন।

 

পরে তা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত হয়। তিনি ফতুল্লাকেও পৌরসভা বানাতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। কারণ তিনি ফতুল্লার সন্তান নন। আর এবার নিয়ে তিনবার ফতুল্লার এমপি হলেন শামীম ওসমান। তার বার্থতার কারণেতো গোটা ফতুল্লা থানা এলাকা এখন পরিত্যাক্ত এলাকা হতে চলেছে। বিশেষ করে ফতুল্লা থানার দুটি ইউনিয়ন এখন একেবারে পানির নিচে। এই দুটি ইউনিয়ন হলো ফতুল্লা ইউনিয়ন আর কুতুবপুর ইউনিয়ন। এই দুটি ইউনিয়ন ডিএনডি বাঁধের ভেতরে।

 

গত চার বছর ধরে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শত শত কোটি টাকা ব্যায় করা হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এর আগে পাঁচশ আটান্ন কোটি টাকা খরচ হয়ে গেছে। কিন্তু এর ফলাফল শুন্য। এখন আবার আরো সারে সাতশ কোটি টাকার কাজ চলছে। কিন্তু মোটেও আশাবাদী হতে পারছেন না ডিএনডির সাধারন মানুষ। আর সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সবচেয়ে বড় ব্যার্থতা হলো তিনি তার ফতুল্লা অঞ্চলকে ডিএনডি প্রজেক্টের ভেতরেই ঢুকাতে পারেননি।

 

তাই ফতুল্লাবাসী মনে করেন শামীম ওসমান আসলে ঘুমিয়ে ঘুমিয়ে দায়িত্ব পালন করছেন। তিনি নিজে খোঁজই রাখেন না আসলে কোন এলাকায় কি কাজ হচ্ছে, ফতুল্লার কোথায় কি সমস্যা আছে। ফলে পরিষ্কার বুঝা যায় ফতুল্লার উন্নয়নে মোটেও আন্তরিক নন এই এমপি। তবে তিনি নিজে এবং তার পরিবারের সদস্যদের ব্যাবসা বাণিজ্যের প্রতি তিনি বেশ যত্নশীল বলেই জানা গেছে। তাদের এখন বিশাল ব্যবসা, নারায়ণগঞ্জের অন্যতম ধনাঢ্য পরিবার এই ওসমান পরিবার।

 

তাই ফতুল্লাবাসী এখন মনে করেন, বিগত বছরগুলিতে ফতুল্লার স্থানীয় বাসিন্দাদের থেকে কোনো এমপি নির্বাচিত হয়নি বলেই অবহেলিত থেকে গেছে গোটা ফতুল্লা অঞ্চল। এই অঞ্চলের উন্নয়নে একদিকে যেমন শামীম ওসমানের কোনো আগ্রহ নেই, তেমনি তার আগের এমপিদেরও তেমন কোনো আগ্রহ ছিলো না। তবে শামীম ওসমান তিনবারের এমপি, আর কবরী ও গিয়াসউদ্দিন একবার করেই এমপি হয়েছিলেন। তাই শামীম ওসমানের ব্যার্থতা চরম অমার্জনীয় বলে মনে করেন ফতুল্লা থানা এলাকার সর্ব স্থরের সাধারণ মানুষ। জলাবদ্ধতায় আকন্ঠ নিমজ্জিত ফতুল্লাবাসী এখন আর কোনো কুল কিনারা পাচ্ছেন না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন