Logo
Logo
×

নগরের বাইরে

সাইনবোর্ডে যাত্রীদের উপচে পড়া ভিড়

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৯:০৩ পিএম

সাইনবোর্ডে যাত্রীদের উপচে পড়া ভিড়
Swapno

সিদ্ধিরগঞ্জের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে লকডাউন উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহন না থাকায় যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কে গাড়ি কম থাকায় অতিরিক্ত  ভাড়ায় মাইক্রো, প্রাইভেটকার ও বাইকের মাধ্যমে যাত্রীরা গন্তব্যের পথে রওনা হচ্ছেন। কেউবা পিক-আপে করে রওনা হয়েছেন।

 

গতকাল সকাল সাড়ে ১০ টায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।  ফেনীতে যাবেন ফারিয়া আক্তার। দেড় ঘন্টা সাইনবোর্ড মোড়ে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, বাইকে করে দাউদকান্দি ৩০০ টাকা ভাড়া চায়। আর মাইক্রোতে ভাড়া ৪৫০ টাকা।  চিটাগাংরোড বাস কাউন্টারের সামনে চায়ের দোকান রবিউল ইসলামের। তার গ্রামের বাড়ি কুমিল্লার গৌরীপুর। সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকায় আজই গ্রামে ফিরছেন ব্যবসায়ী রবিউল।

 

তিনি জানান, গণপরিবহন না চললে আমার দোকানে ক্রেতা থাকে না। এজন্য গ্রামের বাড়ি যাবো।কিন্তু যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এসে দেখি গাড়ি খুব কম। রায়হান হোসেন থাকেন কুমিল্লার চৌদ্দগ্রামে। ৪ দিন আগে শনিরআখড়ায় বোনের বাসায় বেড়াতে এসেছেন। আজকে রুবেল বাড়ি ফিরছেন। তিনি জানান, দুই ঘন্টা সাইনবোর্ডে অপেক্ষা করেও রওনা হতে পারেননি। 


 
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সামনে ঈদ থাকায় অনেকেই আগে থেকেই গ্রামে চলে যাচ্ছে। তাছাড়া সারাদেশে লকডাউনের ঘোষণা আসায় যাত্রীদের চাপ আরো বেড়ে গেছে। এদিকে লকডাউন বাস্তবায়নে পুলিশ মহাসড়কে নিয়মিত তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, করোনা বিস্তার রোধে গত ২২ জুন থেকে নারায়ণগঞ্জসহ দেশের ৭ জেলায় কঠোর লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন