সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবে সাংবাদিক ইমনের জন্মদিন পালন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ জুন ২০২১, ১০:২৯ পিএম
সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক বাংলা সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ ইমনের জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যা ৭ টায় সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে তাঁর জন্মদিন পালন করে সাংবাদিকরা। এসময় মোঃ ইমনের জন্য দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সৌরভ ইমাম, সভাপতি হোসেন চিশতী সিপলু,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন, প্রেসক্লাবের সদস্য কামরুল হাসান, রাশেদুল ইসলাম রাজু, এম.এইচ সৈকত, এস কে শাওন, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম তনয় ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকাশ ।


