Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৮:৫৯ পিএম

আড়াইহাজারে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার
Swapno

আড়াইহাজারে আয়নাল হোসেন (৩০) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় হাইজাদী ইউনিয়নের প্রভাকরদী এলাকার মহিজউদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সম্প্রতি স্থানীয় সৎভান্দি এলাকায় ব্যবসায়ী বেনজীর আহমেদের বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় করা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এনিয়ে এ ঘটনায়  সন্দেহভাজন ডাকাত দুই সদস্যকে গ্রেপ্তার করা হলো। এর আগে একই মামলায় স্থানীয় নোয়াদ্দা এলাকার ইব্রাহিমের ছেলে ইকবালকে গ্রেপ্তার করা হয়।

 

আড়াইহাজার থানায় ওসি’র দায়িত্বে থাকা ওসি তদন্ত আনিচুর রহমান মোল্লা বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো কারা তার সঙ্গে ডাকাতির জড়িত রয়েছে। তাদেরও খোঁজে বের করার চেষ্টা চলছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন