Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জ থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক -১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১০:১২ পিএম

রূপগঞ্জ থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক -১
Swapno

রূপগঞ্জ থানার রসূলপুর সিলেট-ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে ইটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ আশরাফুল ইসলাম (২৫)কে গ্রেফতার করে র‌্যাব-১১। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং সন্ত্রাসী কাজে ব্যবহƒত ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১ জুলাই) সিদ্ধিরগঞ্জের আদমজীনগর অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিলেট-ঢাকাগামী মহাসড়কের রসূলপুর এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত আশরাফুল। এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এই ‘আশরাফ’। ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এই সন্ত্রাসী পরিবহনে ছিনতাই ও ডাকাতি হত্যা এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন