ফতুল্লার মাহমুদপুর থেকে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ জুলাই ২০২১, ০৮:১৩ পিএম
ফতুল্লা থানার মাহমুদপুর ব্যাংক কলোনী মসজিদ রোডের তোবারক মিয়ার বাড়ির নিচ তলায় অভিযান চালিয়ে মোঃ আশরাফুল আলম রকি (৩৩) নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১। এসময় আসামীর কাছ থেকে ০২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১২,১৬০/- টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (২ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


