Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ইজিবাইক চালক হত্যা মামলার আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ০৯:১২ পিএম

ফতুল্লায় ইজিবাইক চালক হত্যা মামলার আসামী গ্রেফতার
Swapno

ফতুল্লার ইসদাইরে যাত্রীবেশে ইজিবাইক চালক রাজা মিয়াকে হত্যার পর ছিনিয়ে নেয়া ইজিবাইকটিসহ রাসেল (২৮) নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাসেল জেলার আড়াইহাজার থানার কাদিরগা গ্রামের হান্নানের ছেলে।

 

বৃহস্পতিবার (১ জুন) রাতে জেলা পরিষদের সামনে থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে ফতুল্লার কুতুবপুরের লাকী এলাকার আলী হোসেনের গ্যারেজের সামনে থেকে পরিত্যাক্তবস্থায় ছিনিয়ে নেয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। 

 

এর আগে ইজিবাইক চালক রাজাকে হত্যার ঘটনায় গ্রেফতার মামুন (৩০) ১৬৪ ধারায় বৃহস্পতিবার বিকেলে সিনিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কাউছার আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে মামুন ছিনিয়ে নেয়া ইজিবাইকটি রাসেলের নিকট রেখেছেন বলে জানান। সেই সূত্র ধরেই পুলিশ রাসেলকে গ্রেফতার সহ ছিনিয়ে নেয়া ইজিবাইকটি উদ্ধার করে।

 

জানা যায়, সোমবার (২৮জুন) দিবাগত ভোর রাতে ফতুল্লা থানার ইসদাইরস্থ পৌর স্টেডিয়ামের সামনে যাত্রীবেশে অজ্ঞাতনামা ৪ জন দুষ্কৃতিকারী নিহত ইজিবাইক চালক রাজা মিয়াকে ভয়ভীতি দেখিয়ে সাথে থাকা মোবাইল, টাকা পয়সা ও ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার সময় ঘাতক চক্রের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

 

এক পর্যায়ে আসামীরা ধারালো ছোরা দ্বারা গলায় ও পিঠের নিচে কোমড়ের উপরে আঘাত করে গুরুত্বর জখম করে হত্যা করে এবং তার সাথে থাকা একটি মোবাইল ফোন ও ইজিবাইকটি  ছিনিয়ে নিয়ে যায়। পরে মঙ্গলবার (২৯জুন) নিহতের বোন মোমেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন