Logo
Logo
×

নগরের বাইরে

পশ্চিম হাজীপুরে সামান্য বৃষ্টিতে বাড়িঘরে হাঁটুপানি, চরম দুর্ভোগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৮:২৪ পিএম

পশ্চিম হাজীপুরে সামান্য বৃষ্টিতে বাড়িঘরে হাঁটুপানি, চরম দুর্ভোগ
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকাবাসীর যেন দুর্ভোগের শেষ নেই। ওই এলাকায় কাউন্সিল গোলাম নবী মুরাদের ঘনিষ্টজনদের নেতৃত্বে মাটি খুঁড়ে মোটা পাইপ স্থাপনের মাধ্যমে ড্রেজার দিয়ে বালু ব্যবসার কারণে সামান্য বৃষ্টি হলেই ওই এলাকার অর্ধশত বাড়িঘর হাঁটু পানিতে নিমজ্জিত হয় ওই এলাকাটি। এমন দূর্ভোগের বিষয়টি বার বার কাউন্সিলরের হস্তক্ষেপ কামনা করেও প্রতিকার পায়নি ভূক্তভোগী এলাকাবাসী। শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র পরিলক্ষিত হয়।

 


ভূক্তভোগী এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকায় মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বার বার স্থানীয় কাউন্সিলর গোলাম নবী মুরাদের স্মরণাপন্ন হয়েও আমরা কোন প্রতিকার পাই নাই। বিশেষ করে দূর্ভোগের কারন হচ্ছে এই এলাকার কাউন্সিল গোলাম নবী মুরাদের ঘনিষ্ট কতিপয় অসাধু লোকজন বালু ব্যবসা করার জন্য মাটি খুড়ে অবৈধ ভাবে একটি ড্রেজারে মোটা পাইপ ডুকিয়ে লক্ষ লক্ষ  টাকার  বালু ব্যবসা করে যাচ্ছে।

 

যার কারণে সামান্য বৃষ্টি হলেই জলাশয়ের সৃষ্টি হয়। ছোট ছোট বন্যায় কবলিত হয়ে এই এলাকার মানুষের বাড়ি ঘরে পানি প্রবেশ করছে। সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে লকডাউন আর অন্যদিকে মানুষের এমন দুর্ভোগ। পশ্চিম হাজীপুর এলাকায় এই গলিতে ড্রেন ব্যবস্থা না থাকায় পানি বন্দী হয়ে পড়েছে বেশকিছু  পরিবার। পানি নিষ্কাসনের তেমন কোন ব্যবস্থা নাই। নেই কোন বাতির ব্যবস্থা, ময়লা অপসারণের কোন বিকল্প ব্যবস্থা নাই। এই এলাকার মানুষের জনজীবন চরম দুর্ভোগের মধ্যে কাটছে। তাই পশ্চিম হাজীপুর এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হস্তক্ষেপ কামনা করছি। 


এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের মুঠোফোনে আলাপ করার চেষ্টা করলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন