Logo
Logo
×

নগরের বাইরে

দেশীয় প্রজাতির গরু পালন করে সফল ব্যবসায়ী সাদেক ভূইয়া 

Icon

আশরাফুল আলম

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৮:৩০ পিএম

দেশীয় প্রজাতির গরু পালন করে সফল ব্যবসায়ী সাদেক ভূইয়া 
Swapno

প্রতি বছরই নিজেস্ব খামারে দেশীয় লাল, কালো, সাদা বিভিন্ন প্রজাতির ষাড় গরু মোটা তাজা করে ব্যবসায়ীক ভাবে লাভবান হওয়ার পাশাপশি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুধঘাটা এলাকার সফল ব্যবসায়ী আলহাজ্ব সাদেক ভূইয়া। তিনি চলমান উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদারিত্বের লক্ষে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিগত ২০০৮ সালের প্রথম দিকে সোনারগাঁ হাউজ খামার নামে দুটি খামারে গরু পালন শুরু করেন।

 

গরু লালন পালনের পাশাপাশি গরুর খাবার ভূট্টা, গম, রাইস পলিশ, বাদাম, ধান ও চাউলসহ বিভিন্ন ভুষা মালের ব্যবসা পরিচালনা করে থাকেন। সেই থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাড়ীর পাশে বর্তমানে তার দুটি খামারে দেশীয় বিভিন্ন প্রজাতির ৭০ টি ষাড় গরু ও ৩০ টি ছাগল রয়েছে। সফল ব্যবসায়ী আলহাজ¦ সাদেক ভূইয়া প্রতি বছরই ঈদুল আযহার পূর্বে নিজেদের খামারে পালন করা বিভিন্ন প্রজাতির দেশীয় ষাড় গরু ও ছাগল বিক্রি করে ৫/৭ লাখ আয় করে থাকেন। বিগত কয়েক বছর ধরে নিজ খামারে পালন করা গরু, ছাগল বিক্রি করে এখন সফল ব্যবসায়ীদের একজন আলহাজ¦ সাদেক ভূইয়া।

 

খামার মালিক আলহাজ¦ সাদেক ভূইয়া জানান, তার অন্যান্য ব্যবসার পাশাপাশি নিজেস্ব অর্থায়নে নিজ বাড়ির পাশে সোনারগাঁ হাউজ খামার নামে টিনসেট ঘরে আলাদা ভাবে দুটি খামারে গরু পালন শুরু করেন তিনি। প্রতিদিন তার খামার দুটিতে কাঁচাঘাস ও খরকুটো ছাড়াও গরুর খাদ্য বাবদ আরো ২/৩ হাজার টাকা খরচ হয়। খামার পরিচালনায় নিজ শ্রমের পাশাপাশি ১৫ হাজার টাকা করে মাসিক বেতনে কিশোরগঞ্জ জেলার দ্বীন ইসলাম ও নেত্রকোনা জেলার সুলতান মিয়াকে তার খামারে শ্রমিক হিসেবে কাজ দিয়েছেন। তিনি বলেন, সরকারী ভাবে পৃষ্ঠপোশকতা পেলে দীর্ঘ প্রজেক্ট নিয়ে আরো ব্যাপক আকারে খামার গড়ে তুলে সফল ভাবে ব্যবসা করতে পারব।

 

সাদেক ভূইয়ার ব্যবসায়ীক সফলতা দেখে এখন উৎসাহিত হয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চান্দেরচক, কোরবানপুর, মঙ্গলেরগাঁও, চরগোয়ালদী, পাঁচকানীরকান্দি ও তাতুয়াকান্দিসহ আশপাশের এলাকার মানুষ এখন গরু পালনে উদ্যোগ নিয়েছে। খামারে কর্মরত শ্রমিক সুলতান মিয়া বলেন, আমাদের খামারের গরুর খাবারের জন্য দেশীয় কাঁচাঘাস ও খরকুটো ছাড়াও অন্যান্য সব খাবার ভেজাল মুক্ত অবস্থায় নিজ হাতে তৈরি করি। গরু, ছাগলের জন্য ভেজালমুক্ত খাবার প্রস্তুত করার সব রকমের সরঞ্জাম আমাদের রয়েছে। এলাকাতে আমাদের খামারের গরুর আলাদা কদর রয়েছে।

 

প্রতি বছরের ন্যায় এবছরও সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার খাইয়ে গরু মোটা তাজা করেছি। আসছে ঈদুল আযহায় কোরবানীর জন্য স্থানীয় এলাকার গরু ক্রেতারা প্রতিদিনই আসতেছে আমাদের খামারে গরু দেখার জন্য। সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব জানান, সোনারগাঁয়ে গরুর খামারে গরু মোটাতাজা করে অনেকেই সফল ব্যবসায়ী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের মধ্যে দুধঘাটা এলাকার আলহাজ¦ সাদেক ভূইয়া একজন সফল ব্যবসায়ী। তিনি প্রতি বছরই মেঘনাঘাট এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম শিল্পকারখানা মালিকদের কাছে ঈদুল আযহা উপলক্ষে গরু, ছাগল সরবরাহ করে থাকেন। তার সফলতা দেখে এলাকার অনেকই গরু পালন করে নিজেদেরকে সাবলস্বী করার চেষ্টা করছে।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন