Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জ থেকে ১১ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ১০:১৪ পিএম

রূপগঞ্জ থেকে ১১ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 
Swapno

রূপগঞ্জ থানার বরপা এলাকায় অভিযান চালিয়ে ১১টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আনিছ ভূঁইয়া (৫৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১| শনিবার (৩ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আনিছ রূপগঞ্জের বরপা এলাকার মোঃ আমির আলী ভূঁইয়ার পুত্র।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি’র এর একটি আভিযানিক দল গত ০২ জুলাই ২০২১ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার, পিতা-, সাং- বরপা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ব্যবসায়িক উদ্দেশ্যে চেক ইস্যু করে বিভিন্ন সময় একাধিক ব্যক্তির নিকট হতে প্রায় কোটি টাকা ঋণ নেয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পাওনাদারগণ গ্রেফতারকৃত আসামীর কাছে তাদের পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সে সময়ক্ষেপণ করতে থাকে এবং পাওনাদারদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভ‚ক্তভোগী পাওনাদারগণ বাদী হয়ে মোঃ আনিছ ভ‚ঁইয়া (৫৮) এর বিরুদ্ধে আদালতে একাধিক সিআর মামলা দায়ের করেন। 

 


র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মোঃ আনিছ ভ‚ঁইয়া (৫৮) এর বিরুদ্ধে সর্বমোট ১১টি সিআর মামলা দায়ের করা হয়। যার বেশিরভাগ মামলার রায়ে মাননীয় আদালত কর্তৃক উক্ত আসামীকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করা হয়। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত আসামী কৌশলে গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক গত ০২ জুলাই ২০২১ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরপা এলাকায় অভিযুক্ত আসামীর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনিছকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন