Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় জলাবদ্ধতার অন্যতম কারণ ময়লা ফেলে খাল ভরাট

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৭:৪২ পিএম

ফতুল্লায় জলাবদ্ধতার অন্যতম কারণ ময়লা ফেলে খাল ভরাট
Swapno

এলাকার দোকানপাট, মার্কেট এবং আশপাশের বাড়িঘরের সব ময়লা নিয়ে ফেলা হচ্ছে ডিএনডির খালে। যার ফলে ফতুল্লার বিশাল এলাকার পানি সরতে পারছে না। এতে গোটা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাই গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এটা যেনো কোনো খাল নয়, যেনো কোনো ময়লা ফেলার ডাস্টবিন।

 

অথচ এটি ডিএনডি এলাকার একটি গুরুত্বপূর্ণ খাল। শিবু মার্কেটের পাশের ব্রিজ সংলগ্ন খালের চিত্র এটি। ব্রিজের নিচেও ময়লা দিয়ে ভরাট হয়ে আছে। এই খাল দিয়েই ফতুল্লার বিশাল এলাকার পানি নিষ্কাশিত হয়। একদিকে খালটিতে প্রতিনিয়ত ময়লা ফেলে ভরাট করে ফেলছে শিবু মার্কেট এলাকার অসেচতন মানুষ। অপরদিকে এই ময়লা পরিস্কার করছে না ডিএনডির জলাবদ্ধতা নিরসনের কাজে যারা নিয়োজিত তারা। যার ফলে ফতুল্লা ইউনিয়নের বিশাল এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা হচ্ছে।

 

পরিস্থিতি এখন এতোটাই ভয়াবহ হয়ে উঠেছে যে ফতুল্লার ঘরে ঘরে পানি। ফতুল্লার লালপুর ও পৌষা পুকুরপাড় এলাকায় এখন রাস্তার উপর দিয়ে নৌকা চলাচল করছে। অথচ এই খালটি পরিষ্কার থাকলে হয়তো ওই এলাকার মানুষের দুর্ভোগ আরো কিছুটা কম হতো। গতকাল এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে দেখা যায় খালটির এই ভয়াবহ চিত্র। এ বিষয়ে শিবু মার্কেট এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, আশাপাশর  দোকান ও মার্কেটের সব ময়লা এনে এই খালে ফেলা হয়।

 

এছাড়া খালের উজানের পানির সথে ভেসে আসে পলিথিনের পোটলা। তিনি আরো বলেন গত বছর সেনাবাহিনী খালের এই জায়গার ময়লা পরিস্কার করেছিলো। কিন্তু এবার করেনি। তিনি আরো বলেন, এখানে ভ্যান গাড়িতে করে ময়লা এনেও ফেলা হয়। তাই মানুষের সচেতনতার পাশাপাশি খালের এই অংশটি মাঝে মাঝে পরিস্কার করা জরুরী বলে তিনি মনে করেন। এদিকে ফতুল্লা ইউনিয়নের লালপুর, ইসদাইর, টাগারেরপাড় এলাকায় এখন রাস্তার উপর কোমর সমান পানি। বৃষ্টির পানির সাথে বাথরুমের এবং ঘর গৃহস্থলির পানি মিশে একাকার।

 

তাই ওই সব এলাকার মানুষ এখন চরম দুর্ভোগের মাঝে জীবনযাপন করছে। ফলে এই খাল সহ যে সকল জায়গা দিয়ে পানি নিস্কাশিত হয় সেগুলো পরিস্কার রাখা খুবই জরুরী। কিন্তু একদিকে অসচেতন মানুষ ময়লা ফেলে এসব খাল ও নালা ভরাট করে ফেলছে, অপরদিকে খালগুলি পরিস্কার রাখছে না কর্তৃপক্ষ। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সব এলাকার মানুষকে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন