Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে থেকে ৫ জুয়ারী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৯:৪৬ পিএম

সোনারগাঁয়ে থেকে ৫ জুয়ারী গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের হাতে ৫ জন জুয়ারি গ্রেফতার হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব। গত শনিবার ৩ জুলাই রাতে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়ার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে র‌্যাব ১১ এই জুয়ারিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আমীর হোসেন (৩৭), মুকুল হোসেন (৩৮), শাহীন হোসেন (৪০), নিকেশ চন্দ্র দাস (৩৯) ও জহিদুল হক ওরফে জাইদুল (৩৮)।

 

গতকাল রোববার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো নারায়ণগঞ্জ র‌্যাব ১১’র সহকারী পরিচালক সম্রাট তালুকদার স্মাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র সোনারগাঁয়ের মোগরাগাড়া বাজারে রমজান এর চায়ের দোকানের পিছনে ফাঁকা ঘরের ভিতরে বেশ কিছুদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছিল। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত জুয়া খেলায় অংশ নিতো। তাই গোপন সংবাদে অভিযান চালিয়ে র‌্যাব জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৫ জন জুয়ারিকে হাতে-নাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রকৃয়া চলমান আছে। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন