Logo
Logo
×

নগরের বাইরে

‘সিটি করপোরেশনের পানিতে ডুবছে ফতুল্লা’

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ০৮:৫৭ পিএম

‘সিটি করপোরেশনের পানিতে ডুবছে ফতুল্লা’
Swapno

সিটি করপোরেশন এলাকার পানিতে ফতুল্লার গাবতলীসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। গতকাল জলাবদ্ধতা দুরকরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত থেকে আলোচনার একপর্যায়ে এই মন্তব্য করেন তিনি। 

 

শামীম ওসমান বলেন, ‘সিটি করপোরেশন এলাকার পুরো পানিটা মাসদাইর কবরস্থান এলাকা দিয়ে বেড়িয়ে আমার ফতুল্লার উপর দিয়ে যাচ্ছে। ফতুল্লার উপর দিয়ে গিয়ে গাবতলী এলাকায় গিয়ে পড়ছে। ওই পানিটা পাস হচ্ছে কোন দিক দিয়ে? তবে, সিটি করপোরেশনেতো নারায়ণগঞ্জের মানুষই থাকে। অন্যলোক তো থাকে না। তাই এটা আমরা বন্ধ করবো না। আমরা চাই তাদের দরকার হলে আরো বেশি করে পানির লাইন দেক এখানে। কিন্তু সমস্যাটা হচ্ছে, সিটি করপোরেশনের পুরো পানি মাসদাইর গোরস্থান হয়ে ফতুল্লায় পড়ছে। কিন্তু ফতুল্লার ওই পানিটা কোথায় গিয়ে পড়বে সেই ব্যবস্থা নেই। এই জন্য গাবতলী এলাকার ওই জোনের মানুষগুলো পানিতে ভাসছে। এটার পিছনে অবশ্যই কিছুটা দ্বায়-দায়িত্ব আছে। এখানে জনগণেরও কিছুটা সচেতনতার অভাব রয়েছে।    

 

তিনি বলেন, ড্রেন পরিস্কার করার জন্য যেই বাজেট থাকে, সেই বাজেট দিয়ে একবার ড্রেন পরিস্কার করা হলেও ২-৩ মাসের মধ্যে আবারও তা ময়লা দিয়ে ভরাট হয়ে যাচ্ছে। স্থায়ী ভাবে এই ময়লা ফেলার জন্য যদি কোন ব্যবস্থা না হয়, তাহলে এই সমস্যা রয়েই যাবে। শামীম ওসমান বলেন, ‘আজ থেকে দুই বছর আগে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে জায়গা বরাদ্ধ দেয়া হয়েছে। যেখানে তারা ময়লা ফেলে ডাম্পিং করে ইলেক্ট্রিসি হোক বা যেটাই হোক একটা কিছু করার। সেই কারণেই তাদের জালকুড়ি এলাকায় জায়গা দেয়া হয়েছিলো। 

 

জালকুড়ির মানুষের চরম বিরোধীতার পরও ওই জায়গাপটা জেলা প্রশাসন সিটি করপোরেশনকে দিয়েছে ডাম্পিং করার জন্য। কিন্তু এরপরও কোন সমাধান নেই। টোটাল ময়লা এসে পড়ছে লিংক রোডের দুই পাশে।’ সভায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার সভাপতিত্বে ডিএনডি প্রজেক্ট অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   
 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন