Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাবের অভিযানে তক্ষকসহ ৩ পাচারকারী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ০৭:৪৭ পিএম

র‌্যাবের অভিযানে তক্ষকসহ ৩ পাচারকারী গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের রসূলবাগ বটতলা এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচারকারী দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১টি তক্ষক উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের আজমজীনগর অবস্থিত র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ মতি মিয়া (৫০) জেলা- চাঁদপুর, মোঃ মাকসুদ উল্লাহ (৪০) জেলা- ঢাকা ও মোঃ শাজাহান মিয়া (৩৮) জেলা- শেরপুর।

 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের রসূলবাগ বটতলা এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচারকারী দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। এ সংঘবদ্ধ চক্রটি বন্যপ্রাণী তক্ষক দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন কৌশলে উচ্চ মূল্যে বিদেশে পাচার করে থাকে।

গ্রেফতারকৃতরা আরো জানায় তারা দীর্ঘ দিন যাবত এই তক্ষক পাচার করে আসছিল। বন্যপ্রাণী পাচার বন্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন