Logo
Logo
×

নগরের বাইরে

অবশেষে লালপুরে ড্রেজার পাম্প

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১০:১৩ পিএম

অবশেষে লালপুরে ড্রেজার পাম্প
Swapno

অবশেষে লালপুরে আনা হয়েছে বহুলকাঙ্খিত ড্রেজার পাম্প। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ-নিজামের মধ্যস্থতায় গতকাল দুপুরে লালপুরে এই ড্রেজার পাম্প আনা হয়। আজ থেকে এই পাম্প চালানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।  

 

লালপুর পাম্প হাউজ কমিটির সদস্য মো. কাজী মাইনুদ্দিন দৈনিক যুগের চিন্তাকে জানান, ‘লালপুরের জলাবদ্ধতা প্রাথমিক ভাবে দুর করার জন্য আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী বেশ কয়েকদিন প্রচেষ্টা চালাচ্ছিলেন। স্থায়ী সমাধান করতে হলেও আগে জমে থাকা পানিটা সরাতে হবে। সেই লক্ষ্যে মীর সোহেল আলী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ-নিজামের সাথে কথা বলে ড্রেজার পাম্প বসানোর সিদ্ধান্ত নেয়। এরপর আওয়ামী লীগ নেতা মীর সোহেল ও  শাহ-নিজামের প্রচেষ্টায় লালপুরে ১২ ইঞ্চি পাইপের ৮ সিলিন্ডারের একটি ড্রেজার পাম্প আনা হয়েছে। আজ থেকে এই মেশিনটি চালানো হবে।’

 

এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বলেন, ‘লালপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই পানিবন্দি। এলাকাটি অপেক্ষাকৃত নীচু এবং এখানে অভ্যান্তরিন ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়। পানি বের হওয়ার মত তেমন কোন ব্যবস্থা নেই। তাই বিগত সময়ের মত বর্তমানেও ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিষয়টি আমাদের নেতা সাংসদ শামীম ওসমান ভাই অবগত হয়ে আমাকে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ-নিজামকে নির্দেশ দিয়েছিলেন, যেকোন উপায়ে লালপুরের পানি অপসারনের ব্যবস্থা করতে।

 

সেই লক্ষ্যে আমরা একটি শক্তিশালি ড্রেজার পাম্প আনতে সক্ষম হয়েছি। ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যে আজ (গতকাল) ৮ সিলিন্ডারের ওই ড্রেজার পাম্পটি ক্রয় করা হয়েছে। লালপুর পৌষার পুকুরপাড়ে পাম্পটি স্থাপনের কাজ চলমান আছে। বুধবার থেকে পাম্পটি চালু করা হবে। ১২ ইঞ্চি পাইপের মাধ্যমে জলাবদ্ধতার পানি সরাসরি নদীতে ফালানো হবে। আশা করছি, দ্রুতই পানি নিস্কাশন করা সম্ভব হবে। আর পানি নিস্কাশন হয়ে গেলে সাংসদ শামীম ওসমান ভাইয়ের হস্তক্ষেপে লালপুরে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের পথ বেড়িয়ে আসবে। ইতিমধ্যে তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী মহোদয়কে বিষয়টি জানিয়েছেন। আগামী রোববার মন্ত্রী এখানে আশার প্রতিশ্রুতি দিয়েছে। আশা করছি, এবার স্থায়ী সমাধান হবে।’ 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন