Logo
Logo
×

নগরের বাইরে

আইভীর প্রচেষ্ঠায় জলাবদ্ধতা মুক্ত হচ্ছে শামীমের এলাকা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৭:৫৪ পিএম

আইভীর প্রচেষ্ঠায় জলাবদ্ধতা মুক্ত হচ্ছে শামীমের এলাকা
Swapno

# কালিয়ানির খাল পরিষ্কার করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর প্রচেষ্টায় ভয়াবহ জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে যাচ্ছে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বিরাট এলাকা। খালটি মাসদাইর থেকে শাসনগাঁও এবং মুসলিমনগর হয়ে বুড়িগঙ্গায় গিয়ে পরেছে। আর এনায়েতনগর ইউনিয়নটি হলো সংসদ সদস্য শামীম ওসমানের নির্বাচনী এলাকা। এই ইউনিয়নের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব হলো সংসদ সদস্য একেএম শামীম ওসমানের।

 

কারণ ইউনিয়নটি সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সিটি করপোরেশনে নিতে চাইলেও তার বাধার কারনে নেয়া সম্ভব হয়নি। ফলে উন্নয়নের দিক থেকে একবারে পিছিয়ে পরেছে এনায়েতনগর ইউনিয়ন এলাকা। ফলে এনায়েতনগরের বিসিক রোড এবং মুসলিম নগরসহ বিভিন্ন এলাকায় সারা বছর ধরেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। একদিকে এখানে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা আবার অপরদিকে কালিয়ানির খালটি বিভিন্ন জায়গা দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। দখল করে নিয়েছে অবৈধ দখলদাররা। তবে এই কালিয়ানির খাল ভরাট হয়ে যাওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার একটি অংশেও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে মেয়র আইভী এখন খালটি পুনঃখনন করছেন। আর এই খালটি আবার অবাধে প্রবাহিত হলে সিটি করপোরেশন এবং এনায়েতনগর ইউনিয়ন উভয়েই লাভবান হবে। জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে উভয় এলাকার জনগন।

 


ফলে কালিয়ানির খাল দখলমুক্ত হলে জলাবদ্ধতা থাকবে না এনায়েতনগর ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গলাচিপা, কলেজ রোড, জামতলা এবং মাসদাইর বাজার এলাকায়। তাই যে কোনো মূল্যে খালটি অবৈধ দখলমুক্ত করতে হবে বলে মনে করেন এই খালের দুই পারের মানুষ। গতকাল মসদাইর হতে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এই খালটি পরিদর্শন করে দেখো গেছে খালটির বিভিন্ন অংশে সম্পূর্ণ ভরাট করে ফেলা হয়েছে। ভরাট করে বাড়িঘর মিলকারখানা গড়ে তোলা হয়েছে। মাটির নিচে দেয়া হয়েছে দুই/তিন ফুট ডায়ার পাইপ। আবার অনেক জায়গায় পাইপও দেয়া হয় নাই। ফলে এনায়েতগর ইউনের বৃহত্তর মাসদাইর, মুসলিম নগর এবং সিটি করপোরেশনের একটি বৃহৎ অংশে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

 

তাই এলাকাবাসী মনে করেন এখনই সময় এই খালটি সম্পূর্ণ পূনরুদ্ধার করার। আর এ কাজে সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর ঐক্যবদ্ধ হস্তক্ষেপ চান এলাকাবাসী। এরই মাঝে সিটি করপোরেশন যে উচ্ছেদ অভিযান শুরু করেছে এটা চলমান রাখতে হবে বলে তারা মনে করেন। খালটি পুনরুদ্ধার হলে এনায়েতনগরবাসীও উপকৃত হবেন। এ ব্যাপারে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে সংসদ সদস্য একেএম শামীম ওসমানেরও সহায়তা করা উচিৎ বলে মনে করেন তার এলাকার জনগন। কারন তারা এখন সীমাহীন দুর্ভোগের মাঝে বসবাস করছেন। তাই শামীম ওসমান যেন বড় মন নিয়ে সিটি করপোরেশনের এই উচ্ছেদ অভিযানে সহায়তা করেন এটাই চান ওই এলাকার মানুষ। অন্যথায় এনায়েতনগর ইউনিয়নের বিশাল এলাকায় মানুষের বসবাস করা কঠিন হয়ে পরবে। ফলে মানুষ চায় শামীম ওসমান যেনো অযথা মেয়র আইভীকে দোষারোপ না করে খালটি পূনরুদ্ধারে সহায়তা করেন। কারন সব জায়গায় নোংরা রাজনীতি চলে না। একজন জনপ্রতিনিধি হিসাবে যেকোনো মূল্যে আগে মানুষকে বাঁচাতে হবে বলেই সকলে মনে করেন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন