Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লাকে ডিএনডি প্রজেক্টের আওতায় নেয়ার দাবি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৯:৫৫ পিএম

ফতুল্লাকে ডিএনডি প্রজেক্টের আওতায় নেয়ার দাবি
Swapno

ফতুল্লার যে এলাকাটিকে ডিএনডি প্রজেক্ট থেকে বাদ দেয়া হয়েছে যতো তারড়তাড়ি সম্ভব অত্র এলাকাকে ডিএনডি প্রজেক্টের আওতাভূক্ত করা। সংসদ সদস্য শামীম ওসমান এই মুহুতে ডিএনডির ফতুল্লা অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে যে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন তার সঙ্গে এটাকে ডিএনডি প্রজেক্টের আওতাভুক্ত করা জরুরী বলে মনে করেন ফতুল্লার মানুষ।

 

কারন এরই মাঝে সেনাবাহিনী অত্র এলাকার একটি ম্যাপ তৈরী করেছে। এবং এসব এলাকায় কিছু কিছু কাজও শুরু করেছেন। তাই এখনই এই এলাকাটিকে ডিএনডি প্রজেক্টের অন্তর্ভূক্ত করা হলে পরিস্থিতি দ্রুত বদলে যাবে বলে মনে করা হচ্ছে। তাই শামীম ওসমানের উচিৎ যতো তারাতারি সম্ভব ফতুল্লার এই এলাকাকে ডিএনডির আওতাভুক্ত করে নিয়ে জলাবদ্ধতা থেকে মুক্ত করা।

 


এদিকে ডিএনডি এলাকার একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্বেও কার ইশারায় ডিএনডির মেঘা প্রজেক্ট থেকে বাদ রাখা হয়েছে ফতুল্লাকে এই প্রশ্ন এখন সচেতন মহলের সর্বত্র? গত কয়েক বছর ধরে ফতুল্লার লালপুর, পৌষা পুকুর পাড়, টাগারের পাড়, ইসদাইর, উত্তর মাসদাইর, গাবতলী সহ বিশাল একটি এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা হচ্ছে এবং দিনে দিনে এই জলাবদ্ধতার তীব্রতা বাড়ছে। পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে পরেছে যে এরই মাঝে উইসব এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে সাধারন মানুষ। এমনকি খোদ সরকারী দলের প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একান্ত আপনজন হিসাবে পরিচিত নেতা শওকত চেয়ারম্যানও তার নিজের বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়ায় থাকছেন।

 

তিনি তার বহুতল ভবন ত্যাগ করেছেন। এই যখন অবস্থা তখন ডিএনডি প্রজেক্টের দায়িত্বে নিয়োজিত সেনা বাহিনীর কর্মকর্তারা বলছেন এই সকল এলাকা ডিএনডি প্রজেক্টের ভেতরে নেই। ফলে নারায়ণগঞ্জর সাংবাদিক মহল সহ ওইসব এলাকার জনগণের প্রশ্ন এমন গুরুত্বপূর্ণ এলাকা কেনো ডিএনডি প্রজেক্টে থাকবে না? কেনো বাদ পরলো ঘনবসতিপূর্ণ এই বিশাল এলাকা? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে অনেকেই এখন বলছেন মূলত শামীম ওসমান চাননি বলেই এসব এলাকা ডিএনডি প্রজেক্টের ভেতর ঢুকানো হয়নি। সম্ভবত তিনিই প্রজেক্টে এসব এলাকাকে ঢুকতে দেননি। এখানে এসে সেনাবাহীনি কাজ করুক সেটা তিনি চাননি। যেমন চাননা এসব এলাকা সিটি করপোরেশনের আওতায় নিয়ে সিটি করপোরেশন উন্নয়ন করুক।

 

এক কথায় এসব এলাকার উন্নয়নের দায়িত্ব নিজের হাতে রেখেছেন শামীম ওসমান এমপি। কিন্তু তিনি এটা করতে গিয়ে জনগনের ভাগ্য নিয়ে খেলেছেন। এখনো বৃষ্টি আর ড্রেনের পানিতে ডুবে আছে গোটা এলাকা। ফলে এসব এলাকায় বসবাসকারী সাধারন মানুষ একেবারে দিশেহারা হয়ে পরেছে। বহু মানুষ শামীম ওসমানকে অভিশাপ দিচ্ছে। এমন কি তার নিজের দলের মানুষ এখন শামীম ওসমানের ব্যার্থতার জন্য ঘরবাড়ি ছাড়া হচ্ছে। তারাও এই এমপির তীব্র সমালোচনা করছেন। অনেকে তাকে একজন হঠকারী রাজনীতিবিদ হিসাবে আখ্যায়িত করছেন। শামীম ওসমান চাইলে এসব এলাকা ডিএনডি প্রজেক্টের বাহিরে থাকবে এটা কেউই বিশ্বাস করছেন না। তারা মনে করেন তাদের এমপির ভুল স্বিদ্ধান্তের চরম মূল্য দিচ্ছেন এখন তারা। তাই শামীম ওসমানের উচিৎ পানি সম্পদ প্রতিমন্ত্রী আসলে তার মাধ্যমে ডিএনডির এই অংশটিকেও প্রজেক্টের আওতায় নিয়ে যাওয়া। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন