মীর মোজাম্মেল আলীর স্মরণে মোস্তাফা কামালের দোয়া ও মিলাদ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ১০:৩২ পিএম
ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর বাবা প্রয়াত মীর মোজাম্মেল আলী সাহেবের রুহের মাগফিরাত কামনা করে ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ- সভাপতি ও ফতুল্লা মডেল থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মোস্তাফা কামালের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার ( ৮ জুলাই) বাদ আছর ফতুল্লার রামারবাগ মোস্তাফা প্লাজার মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে প্রয়াত মীর মোজাম্মেল আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ- সভাপতি ও ফতুল্লা মডেল থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মোস্তাফা কামাল বলেন, সবাইকেই একদিন চলে যেতে হবে। মীর মোজাম্মেল ভাই একজন নিতান্তই ভালো মানুষ ছিলেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন যেনো আল্লাহপাক বেহেস্ত নসিব করেন।
এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারাফুদ্দিন আহমেদ মাসুম, মুক্তিযোদ্ধা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, সদস্য জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগ নেতা সারোয়ার হোসেন জুয়েল, ফতুল্লা মডেল থানা কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র সহ- সভাপতি মোখলেছুর রহমান হাবিব, প্রচার সম্পাদক আব্দুল মজিদ হাওলাদার, ফতুল্লা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এম.এ রহিম, সাধারন সম্পাদক আলতাফ হোসেন,রামারবাগ শাহী মসজিদের মোতায়াল্লী মো. আবেদ আলী, সমাজ সেবক সুমন খান বিটু, নারায়ণগঞ্জ জজ কোর্টের উকিল এড. জসিম উদ্দিন, সাবেক সরকারী কর্মকর্তা আনসরা আলী, নারায়ণগঞ্জ দলিল লেখক সমিতির নেতা মো. ছানাউল্লাহ, গোল্ডেন ফাইভার গ্লাস কোম্পানীর ভাইস চেয়ারম্যান মাহমুদুল কামাল রবিনসহ এলাকার স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ।


