র্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ১০:৫৩ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার পাওয়ার হাউজের সাইলো ট্রাক স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ও ০১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর অবস্থিত র্যাব-১১ এর সদর দফতরের মিডিয়া অফিসার লেঃ কমাঃ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ রিফাত (২৪) জেলা-নারায়ণগঞ্জ, মোঃ সাজ্জাদ জামান সোহাগ (২৩) জেলা-নারায়ণগঞ্জ ও মোঃ রিফাত হোসেন (১৮) জেলা- নারায়ণগঞ্জ।
র্যাব জানায়, ৮ জুলাই রাত ১১:৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার পাওয়ার হাউজের সাইলো ট্রাক স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ও ০১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রয়সহ সরবরাহ করে আসছিল। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসা করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


