Logo
Logo
×

নগরের বাইরে

নানা প্রতিবন্ধকতায় লালপুরের ড্রেজার পাম্প

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০৬:৫১ পিএম

নানা প্রতিবন্ধকতায় লালপুরের ড্রেজার পাম্প
Swapno

লালপুরের জলাবদ্ধতা দুর করতে গত ৭ জুলাই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা ৮ সিলিন্ডারের একটি ড্রেজার বুস্টার পাম্প। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা হলফ করে বলছিলেন, পাম্প চালুর তিন মধ্যে লালপুর এলাকায় থাকবে না জলাবদ্ধতা। তবে, সেই আশার বানি অনেকটা রূপকথার মত কল্প কাহিনীতে পরিণত হলো। পাম্পটি স্থাপনের পর এখনো তা ভালো ভাবে চালানোও সম্ভব হয়নি। মাত্র ১২ ঘন্টার ব্যবধানে দু’বার বিকল হয়েছে পাম্পটি।

 

গতকাল দিনব্যাপী বন্ধ ছিলো পাম্পটি। এছাড়া, পাম্পের পানি অপসারণের ক্ষেত্রেও দেখা দিয়েছে প্রতবন্ধকতা।   লালপুরবাসীর অভিযোগ, জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন নিয়ে নেতারা তামাশা করছেন। চারিদিকে আজান দিয়ে যেভাবে পানি অপসারনে নেতারা বাগাড়ম্বর করেছেন তা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। বৃহস্পতিবার পাম্পটি ১২ ঘন্টার ব্যবধানে দুই দফায় নষ্ট হয়। ফলে এই এলাকার জলাবদ্ধতা সহসাই নিরসন হচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা। বুস্টার পাম্প বিকল হওয়ার কারণে জলাবদ্ধতায় বন্দি স্থানীয় বাসিন্দারা এই দূর্ভোগ থেকে কবে নাগাদ মুক্তি পাবেন তা এখন দেখার বিষয়।  

 

সূত্র জানায়, লালপুরের জলাবদ্ধতা প্রাথমিক ভাবে দুর করার লক্ষ্যে ৮ সিলিন্ডারের ওই বুস্টার পাম্প আনা হয়। ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যে ক্রয়কৃত এই ড্রেজার বুস্টার পাম্পটি পরিচালনায় দেখা দিচ্ছে নানা প্রতিবন্ধকতা। জানা গেছে, পাম্পটি গত সপ্তাহের মঙ্গলবার আনা হয় ফতুল্লার লালপুরে। পরদিন বুধবার সন্ধ্যায় পৌষারপুকুর পাড়ের উত্তর পাশ তথা ফতুল্লার রুশেন হাউজিংয়ে স্থাপন করা হয় পাম্পটি। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী গত বুধবার আনুষ্ঠানিক ভাবে পাম্পটি উদ্বোধন করেন। পাম্প উদ্বোধনের পরপরই পানিতে সংযোগকৃত ১২ ইঞ্চির পাইপটি পানির চাপে সরু হয়ে যায় বলে স্থানীয়রা জানান। এসময় পাম্প বন্ধ ছিলো। সংস্কারের পর বুধবার রাতে পাম্প চালানো হলে ঘটে আরো বড় দূর্ঘটনা। পাম্পের ব্যাটারী ফেটে রক্তাক্ত হন পাম্প টেকনিশিয়ান। এরপর দীর্ঘ সময় বন্ধ ছিলো পাম্পটি। গত বৃহস্পতিবার পাম্পটি সংস্কারের পর রাতে পূনরায় চালু করা হলে বাধে নতুন বিপত্তি।

 

জানা গেছে, পাম্পের পানি ড্রেজার পাইপের মাধ্যমে ফজেলপুর খালে ফেলা হচ্ছিল। কিন্তু খালটি বিভিন্ন স্থানে দখল ও দূষণের কবলে আটকে ছিলো। তাই ড্রেজার পাম্পের পানি ওই খালে পড়ার পর খাল উপচে পার্শ্ববর্তী বাসাবাড়িতে পানি ঢুকে যায়। এই অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১টার দিকে পূনরায় বন্ধ রাখা হয় ড্রেজার পাম্পটি। উদ্যোগ নেয়া হয় ফাজেলপুর খাল খননের। তবে, লালপুরের পানি সরতে বাধা-বিপত্তি যেন পিছু ছাড়ছে না কিছুতেই। গতকাল শুক্রবার এনায়েতনগর ইউনিয়নের আওতাধীন ফাজেলপুর খালটি খননের জন্য আনা হয় ভেকু। কিন্তু ভেকু আনার পর খাল খনন করতে গিয়ে হঠাৎ খালের মধ্যে ডেবে যায় ভেকুটি। এতে খাল খনন কার্যক্রম ব্যাহত হয়। পরবর্তীতে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ডেবে যাওয়া ভেকু উদ্ধারের পর ততক্ষণে শুক্রবার সন্ধ্যা গড়িয়ে যাওয়ায় খালখনন কার্যক্রম বন্ধ রয়েছে। একই ভাবে বন্ধ রয়েছে লালপুরের পানি নিস্কাশনের ড্রেজার পাম্পটিও।


 
এদিকে, গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে যাওয়া আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘ভাগ্য সহায় হচ্ছে না। একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। একবার পাম্পের ব্যাটারী ব্লাস্ট হয়েছিলো। তা মেরামতের পর পূনরায় পাম্প চালু হলে দেখা দেয় নতুন বিপত্তি। পানিটা তেলের ডিপো সংলগ্ন ফাজেলপুর খাল হয়ে নদীতে যাওয়ার কথা ছিলো। কিন্তু ফাজেলপুর খালে পানি প্রবাহ তেমন না থাকায় পানি খাল উপচে বাইরে চলে আসছে। এখন খাল খননের কার্যক্রম চলছে। খাল খননের পর ড্রেজার পাম্পটি চালানো যাবে।’ যদিও এর আগে পাম্প আনার পর তিনি দাবি করেছিলেন, আগামী তিনদিনের মধ্যে লালপুরে পানি থাকবে না। কিন্তু তার এই কথার বাস্তবায়ন হয়নি। উল্টো কবে নাগাদ লালপুরের পানি অপসারণ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভুগি বাসিন্দারা। যদিও পাম্প চালু ও জলাবদ্ধতা দুর করতে বেশ দৌড়ঝাপ করতে দেখা গেছে মীর সোহেলকে। তবে, একের পর এক প্রতিবন্ধকতায় পিছিয়ে যাচ্ছে কার্যক্রম।

 


এদিকে, শামীম ওসমান গত দইি মিটিংয়ে বলছিলেন ১২-১৫ লাখ টাকা খরচ করে লালপুরে পাম্প আনা হয়েছে। তবে, সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২-১৫ লাখ নয়, পাম্প ক্রয় করা হয়েছে ৬ লাখ ২০ হাজার টাকায়। অন্যদিকে, ৬ লাখ ২০ হাজার টাকার ওই বুস্টার পাম্পটি নতুন ছিলো না। পুরনো পাম্প আনায় তা চালু করার ১২ ঘন্টার মধ্যেই একেরপর এক সমস্যা দেখা দিচ্ছে। ফলে এমন পূরনো বুস্টার পাম্প স্থাপন করাকে কেন্দ্র করে লালপুরের ভুক্তভুগি মানুষদের অনেকই করছেন উপহাস আবার অনেকে ক্ষোভও প্রকাশ করছেন।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন