Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জ ট্রাজেডির ঘটনাস্থলে কেন্দ্রীয় কমিটির সাথে জেলা আ:লীগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ১০:২৯ পিএম

রূপগঞ্জ ট্রাজেডির ঘটনাস্থলে কেন্দ্রীয় কমিটির সাথে জেলা আ:লীগ
Swapno

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে আগুন লেগে ৫২ জন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপির নেতৃত্বে প্রতিনিধি দল।

 

এসময়ে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। রোববার (১১ জুলাই) দুপুরে রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে আগুন লেগে ৫২ জন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি এমপি, আব্দুল ওহাব অপু এমপি, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম।  এসময় তাদের সঙ্গে আরোও উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ -২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, দপ্তর সম্পাদক এম এ রাসেল, শিল্প ও বানিজ্যিক সম্পাদক এস.এম. জাহাঙ্গীর, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাজাহান ভূইয়া প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন