Logo
Logo
×

নগরের বাইরে

১৫ দিনের আগে পরিচয় শনাক্ত সম্ভবনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৮:৪০ পিএম

১৫ দিনের আগে পরিচয় শনাক্ত সম্ভবনা
Swapno

রূপগঞ্জে আগুনে পুড়ে নিহতদের পরিচয় শনাক্তে ৬৩ জনের নমুনা সংগ্রহ করছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। ডিএনএ পরীক্ষার জন্য গতকাল রোববার বিকেল পর্যন্ত ৪৫টি মরদেহের বিপরীতে ওই ৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। সিআইডি জানিয়েছে, মরদেহগুলো খুব বাজেভাবে পুড়ে যাওয়ায় ডিএনএ প্রোফাইলিং করতে বেগ পেতে হচ্ছে। এ কারণেই নিহতদের পরিচয় জানতে এক মাসের বেশি সময় লাগতে পারে।

 

সিআইডির ডিএনএ পরীক্ষক দীপঙ্কর দত্ত গণমাধ্যমকে বলেন, ‘ডেড বডিগুলোর (মরদেহ) আলামত এমন নাজুক অবস্থায়  যে, কোনো কোনো আলামত পুড়ে প্রায় ছাই হয়ে যাওয়ার অবস্থা। ফলে সেখানে এটা একটু সময় লাগবে।’ ডিএনএ  প্রোফাইলিংয়ে সময় লাগার বিষয়ে তিনি বলেন, ‘কেননা দাঁত ও হাড়কে গলাতে হয়। এটা গলতে ১০ থেকে ১৪ দিন সময় লাগে।

 

তারপর ডিএনএ প্রোফাইলিংয়ের কাজ শুরু হয়। দাঁত ও হাড় গলানোর কাজ অলরেডি শুরু হয়েছে। ডেড বডিগুলো থেকে দাঁত এবং হাড়, ক্ষেত্রবিশেষে টিস্যু সংরক্ষণ করা হয়েছে। এগুলো নিয়ে সিআইডির ফরেনসিক ল্যাব কাজ শুরু করেছে। আমরা দ্রুত চেষ্টা করছি প্রোফাইলিং করে ডেড বডিগুলোর আইডেন্টিটিফিকেশন করার।’ দীপঙ্কর দত্ত জানান, মরদেহগুলোর পরিচয় জানতে ১৫-৩০ দিন লাগতে পারে। আরও বেশি সময় লাগতে পারে। ১৫ দিনের আগে পরিচয় শনাক্ত করা যাবে না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন