Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৯:৩১ পিএম

রূপগঞ্জে ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার
Swapno

রূপগঞ্জে এক মাদক কাবাররির ঘরে তল্লাশি চালিয়ে ১৫টি কার্টুন ভর্তি ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যায়। সোমবার ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকায় ঔ মাদক কারবারির বাড়ীতে অভিযান চালিয়ে বিয়ার গুলো উদ্ধার করা হয়।  

 

ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিমউদ্দিন মজুমদার জানান, দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে রাকিব ভুইয়া নামের এক মাদক কারবারি বিয়ারের ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা ফাড়ির একদল পুলিশ রাকিব ভুইয়ার বাড়িতে অভিযান চালায়।

 

এসময় রাকিবের থাকার ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ১৫টি কার্টুন ভর্তি ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ। এদিকে  পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রাকিব ভুইয়া  পালিয়ে যায়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় একটি মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন