Logo
Logo
×

নগরের বাইরে

স্বামী যখন অমানুষ !

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১১:০৪ পিএম

স্বামী যখন অমানুষ !
Swapno

মাত্র দুই বছরের সংসার। এরই মধ্যে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের আসল চেহারা বেড়িয়ে আসতে শুরু করে। দিনের পর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের অমানুষিক নির্যাতন নেমে আসে  মেহেরুনের উপর। খুব ধুমধাম করে ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকার  মোক্তার হোসেনের মেয়ে  মেহেরুনের বিয়ে হয়েছিল বাড়ির পাশের নাসির উদ্দিন ঢালীর ছেলে আরিফ হাসানের সাথে।

 

মেয়ের সুখের কথা ভেবে এ পর্যন্ত কোটি টাকা যৌতুক দিয়েও মেয়ের সুখ আর ধরে রাখতে পারেনি হতভাগ্য পিতা। মেহেরুনকে আরো যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে  দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। এ ব্যাপারে মেহেরুনের বাবা  মোক্তার হোসেন বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ২০১৯ সালের ১০ অক্টোবর আরিফের সাথে বিয়ে হয়েছিল মেহেরুনের। বিয়ের পর থেকে ঠুনকো বিষয়ে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন শুরু করে আরিফ। এছাড়াও যৌতুকের জন্য স্ত্রীকে শারিরীক ও মানুষিক নির্যাতনও অব্যাহত  রেখেছিল আরিফ ও তার পরিবারের লোকজন।

 

মেয়ের সুখের কথা ভেবে আরিফকে ব্যবসার জন্য প্রথমে ৬৫ লাখ, পরে প্রাইভেটকার কিনে দেয়ার আবদার করলে তখন আরো ৭৫ লাখ টাকা মেয়ের জামাইকে দিয়েছিল  মোক্তার হোসেন।  তবুও মন গলেনি আরিফ ও তার পরিবারের লোকজনের। এরই মধ্যে আরিফ অন্যত্র পরকীয়ায় জড়িয়ে পড়েছে বলেও দাবী করেছেন মুক্তার হোসেন।

 

গত ২২ জুন রাতে মেহেরুনের উপর অমানুষিক নির্যাতন করে আরিফ ও তার পরিবার। খবর পেয়ে মোক্তার হোসেন ও তার পরিবারের লোকজন মেয়েকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। ভুক্তভোগী পরিবারের দাবী,আরিফ অন্যত্র বিয়ে করে তা গোপন রেখেছে। যার কারণেই স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন করে যাচ্ছে দিনের পর দিন।  এব্যাপারে মোক্তার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেছেন  । 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন