Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১১:৩৪ পিএম

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে মোঃ রুবেল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই জুলাই রাতে র‌্যাব-১১ এর একটি অভিযানিক  দল জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান পরিচালন করে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল হোসেন (৩০)’কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকৃত রুবেল মাদক ব্যবসার সাথে জড়িত এবং নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসাই তার এক মাত্র পেশা। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন