Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৭:১৩ পিএম

সোনারগাঁয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
Swapno

সোনারগাঁয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। শুক্রবার (১৬ই জুলাই) সকালে উপজেলার এশিয়ান হাইওয়ের জামপুরের তালতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।

 

নিহতরা হলেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০) ও জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া দিঘিপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাসিব (১২)।

 

এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার সকালে মদনপুর থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তালতলা স্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় স্ট্যান্ডে দাঁড়ানো একটি মাছের ভ্যানগাড়ীকে পিছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুসহ ২ জন নিহত হয়। এ ঘটনায় আরো ২ জন মারাত্মক আহত হয়। এলাকাবাসী আহত ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পিকআপটি জব্দ করে তালতলা ফাঁড়িতে আটকে রাখা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন