Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১১:২৮ পিএম

র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। এসময় আসামীদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৮৬ হাজার ৬ শত ১০ টাকাও উদ্ধার করা হয়।


শুক্রবার (১৬ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো: ১। মোঃ সাইফুল ইসলাম (২৬) ও ২। মোঃ নাসির (৩৫)। 

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ই জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৮৬ হাজার ৬ শত ১০ টাকাও উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম ও  মোঃ নাসির নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন নগর কাঁচপুর এলাকার হাজী মোঃ পিয়ার আলাীর ছেলে। তারা সম্পর্কে সহোদর ভাই। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন