Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১০:৪৬ পিএম

বন্দরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

বন্দরের বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

শনিবার (১৭ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, ১৬ জুলাই রাতে বন্দর থানার বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল আল মারুফ মামুন (৩১) জেলার বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল আল মারুফ মামুন দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা ও এর আশে পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন