Logo
Logo
×

নগরের বাইরে

দেওভোগে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইমন খুন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১১:৪১ পিএম

দেওভোগে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইমন খুন
Swapno

ফতুল্লার পশ্চিম দেওভোগ হাজীবাড়ি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম ইমন (২১)। পশ্চিম দেওভোগ ভোলাইল এলাকার অরুন মিয়ার ছেলে। বুকে ছুরিকাঘাতে ইমন নিহত হয়েছে বলে জানা যায়।

 

শনিবার (১৭ জুলাই) রাত ১০ টায় মাদক ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  ডেবিড-আব্দুল্লাহ- জুবায়ের এবং ওমর ফারুক-ইমন গ্রুপের মধ্যে এই সংঘাত হয়। এরমধ্যে ডেবিড ও আব্দুল্লাহ দুই ভাই এবং ওমর ফারুক ও ইমন দুই ভাই। দুই গ্রুপের সংঘাতে ইমন মারা গেছে। নিহত ইমনকে আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি, বিষয়টি জানার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন