Logo
Logo
×

নগরের বাইরে

কঠোর লকডাউনে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১২:২০ পিএম

কঠোর লকডাউনে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
Swapno

করোনা সংক্রমণের বিস্তার রোধে ঈদের তৃতীয় দিন থেকেই কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। লকডাউনের প্রথম দিনে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে। 

শুক্রবার ( ২৩ জুলাই)  সকালে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড মোড়ে পণ্যবাহী পরিবহন চলছে।তাছাড়া খুব কমসংখ্যক রিকশা চলছে।তেমন কোন পরিবহন না থাকায় সড়কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুলিশ, র‍্যাব,বিজিবি ছাড়াও সেনাবাহিনীর ৩ টি টিম ও মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসনের ২৩ টি টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ  বলেন, আমরা মানুষকে সচেতন করতে মাইকিং করছি।যদি অনাকাঙ্খিত কোন যান আমরা পাই সেটা রিকশা হোক বা ত্রি হুইলার হোক বা অন্য কোন কিছু  হোক,যৌক্তিক কারণ না থাকলে সেগুলোকে আমরা আটক করছি।আর সাধারণ মানুষকে আমরা মোটিভেশন দিচ্ছি কোনোভাবে যাতে বাহিরে না আসে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান  বলেন, মহাসড়ক ফাঁকা রয়েছে। যৌক্তিক কারণ ছাড়া কোন গাড়ি হলে আমরা আটক করে মামলা দিচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন