Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০৩:০১ পিএম

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
Swapno

ফতুল্লায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। 

শনিবার (২৪ জুলাই) দুপুরে ফতুল্লার লাবনী ফুড ফ্যাক্টরীর সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ (২৬) ফতুল্লার পাগলা নয়ামাটি তাজুরমাঠ সংলগ্ন রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া ও রফিকুল ইসলামের ছেলে। 

ছুরিকাঘাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ছুরিকাঘাত করা সোহেলকে ছুরিসহ এবং তার বাবাকে আটক করেছে পুলিশ।

নিহতের ভাই মামুন জানান, পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরেই ছুরিকাঘাত করে সোহেলকে হত্যা করা হয়েছে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পাওনা টাকা নিয়ে হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সোহেল নামে একজন ও তার বাবাকে আটক করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন