Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১১:১১ পিএম

ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাহিদ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। শনিবার (২৪ জুলাই) রাতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহিদ বরিশাল জেলার রাঙ্গাবালীর জালাল মিয়ার পুত্র। সে আলীগঞ্জ মধ্যপাড়ার হযরত মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

 

নিহতের স্ত্রী সাথী জানায়, দুপুরে জাহিদ ৫শত টাকা চায় এবং টাকা নেই বললে মায়ের কাছ থেকে টাকা আনতে বলে। সন্ধ্যায় ঘরের জিনিসপত্র ধোয়ার জন্য বাইরে যাই। রাতে এসে দেখি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো স্বামীর মরদেহ। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের বড় বোন জেসমিন বেগম জানায়, খবর পেয়ে এসে হাতে পায়ে মাথায় তেল মালিশ করতে থাকি। এক পর্যায়ে মাথায় আঘাত দেখতে পেয়ে জানতে চাইলে ভাইয়ের স্ত্রী আমাকে জানায়, ঘরের আড়ার সাথে নিহত জাহিদের ওড়না পেঁচানো ঝুলন্ত দেহ নামাতে গিয়ে খাটের কোনার সাথে মাথায় আঘাত লাগতে পারে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন