Logo
Logo
×

নগরের বাইরে

সাংবাদিক সাদ্দাম হোসেন শুভ’র পিতার ইন্তেকাল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৯:৫২ পিএম

সাংবাদিক সাদ্দাম হোসেন শুভ’র পিতার ইন্তেকাল
Swapno

দৈনিক যুগের চিন্তার ফতুল্লা প্রতিনিধি সাংবাদিক সাদ্দাম হোসেন শুভ’র পিতা মো. সিরাজ উদ্দিন গতকাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স ছিলো (৬৫) বছর। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফতুল্লার কুতুবপুরের নয়ামাটি এলাকায় নিজ বাড়িতে অবস্থানকালে তিনি অসুস্থ্য হয়ে পড়েন।

 

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক জানান, ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফতুল্লার কুতুবপুরে তার প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে তার মরদেহ দাফন করা হবে।

 

সাংবাদিক সাদ্দাম হোসেন শুভ’র পিতার মৃত্যুতে দৈনিক যুগের চিন্তা পরিবার গভীর ভাবে শোকাহত। একই সাথে সাদ্দাম হোসেন শুভ এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন