Logo
Logo
×

নগরের বাইরে

লকডাউনে অসুস্থ্য স্বামীকে ভ্যানগাড়ি দিয়ে হাসপাতালে নিলেন স্ত্রী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১০:১৭ পিএম

লকডাউনে অসুস্থ্য স্বামীকে ভ্যানগাড়ি দিয়ে হাসপাতালে নিলেন স্ত্রী
Swapno

ঘড়ির কাটায় তখন দুপুর ১ টা ৫৫ মিনিট। লকডাউনেই প্রখর রোদে স্ত্রী তার স্বামীকে ভ্যানগাড়িতে করে নিয়ে হাসপাতালে যাচ্ছেন। গতকাল ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এমন দৃশ্যের দেখা মিলে।  

 

জানা যায়, ফাতেমা বেগমের স্বামী নূরু মিয়া গত ১০-১২ দিন যাবত প্যারালাইসিসের সমস্যায় ভুগছেন। স্বামী অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে  ফাতেমা মানুষের বাসায় কাজ করে সংসারের খরচ বহন করেন। আর্থিকভাবে অস্বচ্ছল থাকা হাসপাতালে যাওয়ার জন্য কোনো গাড়িও ভাড়া করতে পারেননি ফাতেমা বেগম। তাছাড়াও লকডাউনে প্রাইভেটকার বা মাইক্রো বেশি ভাড়া নেয় বলে দাবি করেন তিনি। আর পরিবারে মেয়ে ছাড়া কেউই নেই।

 

এজন্য বোনের ছেলের মাধ্যমে ভ্যানগাড়ি দিয়েই হাসপাতালে স্বামীকে নিয়ে  যাচ্ছেন ফাতেমা বেগম। আরো জানা যায়, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ভ্যানগাড়ি দিয়ে রাজধানীর মাতুয়াইল মেডিকেল যাবেন তারা। এ বিষয়ে ফাতেমা বেগম বলেন, হাসপাতালে যাওনের লাইগ্যা  ভ্যানগাড়ি ছাড়া উপায় দেখতাছি না। আর  ভাড়া বেশি চাওয়ায় গাড়ি নেওয়ার মতো ট্যাকা পয়সাও আমগো নাই। এর লাইগ্যা ভ্যানগাড়িত কইরাই হাসপাতাল যাইতাছি।

 

উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ২৩ জুলাই থেকে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। আর এ বিধিনিষেধের আওতায় গণপরিবহনও রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন