র্যাবের অভিযানে ১২ জুয়াড়ি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ০৭:৫০ পিএম
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিন রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আস্তানায় খেলার সরঞ্জামাদি, নগদ ১৫৮৯৫/-টাকা ও ৩টি মোবাইল ফোনসহ ১২ জন জুয়াড়ি’কে গ্রেফতার করে র্যাব-১১ এর অভিযানিক একটি দল।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন : মোঃ জহুরুল ইসলাম (৩৮), জেলা নারায়ণগঞ্জ, মোঃ হৃদয় শেখ (২১), জেলা-নারায়নগঞ্জ, আখের আলী (৩৫), জেলা-নারায়ণগঞ্জ, মোঃ সুকুর আলী (২২), জেলা-নারায়নগঞ্জ, জয়নাল উদ্দিন (১৮), জেলা-নারায়নগঞ্জ, মোঃ তকবির (১৮), জেলা-নারায়নগঞ্জ, মোঃ রাজিব (২২),জেলা-নারায়নগঞ্জ, ওয়ারিশ মিয়া (২৮), জেলা-নারায়ণগঞ্জ, মোঃ ইউসুফ (২৫), জেলা-নারায়নগঞ্জ, মোঃ সবুজ গাজী (৩৫), জেলা-নারায়নগঞ্জ, আতাউর রহমান (১৮), জেলা-নারায়নগঞ্জ, মোঃ সোহেল (২৭), জেলা-নারায়নগঞ্জ।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিন রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আস্তানায় খেলার সরঞ্জামাদি, নগদ ১৫৮৯৫/-টাকা ও ৩টি মোবাইল ফোনসহ ১২ জন জুয়াড়ি’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিন রসুলবাগ এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর, নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে এবং উপরোক্ত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


