Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় দুই দফায় ধর্ষণের শিকার এক নারী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১১:২১ পিএম

ফতুল্লায় দুই দফায় ধর্ষণের শিকার এক নারী
Swapno

মাদক মামলায় গ্রেফতারকৃত স্বামীকে জামিনে মুক্ত করতে কক্সবাজারের টেকনাথ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় এসে ৪০ বছর বয়সের এক নারী দুই দফায় ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ছিনিয়ে নেয়া হয়েছে ৫৫ হাজার টাকা। 


এঘটনায় মঙ্গলবার বিকেলে ফতুল্লা মডেল থানায় ওই নারী ফিরোজ মিয়া (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। ফিরোজ মিয়া জামালপুর জেলার ইসলামপুর থানার আমপুর গ্রামের লেবু মিয়ার ছেলে। সে ফতুল্লার ইসদাইর এলাকায় আল আমিনের বাড়ির ৪র্থ তলা ফ্ল্যাটের ভাড়াটিয়া।


মামলায় উল্লেখ করা হয়, ফিরোজ মিয়া ওই নারীকে ১৫ জুলাই টাকা নিয়ে ফতুল্লায় আসতে বলেন। এরপর তার স্বামীকে আদালত থেকে জামিনে মুক্ত করে দিবেন। ফিরোজের কথায় ওই নারী ২০ জুলাই ৫৫ হাজার টাকা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে ফতুল্লায় আসেন। এরপর ফিরোজ তার ভাড়া নেয়া বাড়ির ৪র্থ তলার ফ্ল্যাটে ওই নারীকে নিয়ে রাখেন এবং জামিন করানোর ৫৫ হাজার টাকা নিয়ে যায়। এদিন রাত সাড়ে ১২টায় ফিরোজ ঘুমন্ত অবস্থায় ওই নারীকে প্রথম ধর্ষন করে। পরের দিন স্বামীকে জেলে দেখা করানোর কথা বলে আরেকটি বাসায় নিয়ে দ্বিতৃয় দফায় ধর্ষন করে। এরপর ভয় ভীতি দেখিয়ে ওই নারীকে চাষাঢ়া নিয়ে ছেড়ে দেয়।


ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নারীর অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন