Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে স্কুল শিক্ষকের বাড়িতে ১৬ লাখ টাকার মাল চুরি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১০:৫৫ পিএম

আড়াইহাজারে স্কুল শিক্ষকের বাড়িতে ১৬ লাখ টাকার মাল চুরি
Swapno

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুল শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্রের সদস্যরা ওই বাড়ি থেকে প্রায় ২৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

বুধবার খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে আড়াইহাজার পৌরসভাধীন স্থানীয় নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক লোকমান হোসেন জানান, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে হঠ্যান ভবনের নিচ তলায় শব্দ হয়। পরে তিনি (৩ তলা) ভবনের নিচ তলায় বিভিন্ন কক্ষে গিয়ে কিছু দেখতে না পেয়ে ফের ঘুমিয়ে থাকেন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান আসবাবপত্র সব তছনছ অবস্থায় রয়েছে। সুকেজ ও আলমারীর তালা ভেঙে চোরচক্রের সদস্যরা প্রায় ২৯ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

 

আড়াইহাজার থানায় ওসি’র দায়িত্বে থাকা ওসি তদন্ত আনিচুর রহমান মোল্লা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দিতে চাইলে তা গ্রহণ করা হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন