Logo
Logo
×

নগরের বাইরে

গলায় ফাসঁ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১১:০৬ পিএম

গলায় ফাসঁ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
Swapno

আড়াইহাজারে গলায় ফাসঁ দিয়ে হাশি আক্তার ( ২৮) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। নিহত হাশি আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী পরশ আলীর স্ত্রী এবং একই গ্রামের রফিকের মেয়ে। মঙ্গলবার রাতে উপজেলার কালাপাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে। 


আড়াইহাজারের কালাপাহাড়িয়ার পুলিশ ফাড়িঁর উপপরিদর্শক (এস আই) সাদ্দাম হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে সকলের অজান্তে ঘরের আড়াঁর সাথে ওরনা দিয়ে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার অরুনা নামের এক মেয়ে  ও ইয়ামিন নামের এক ছেলে রয়েছে। 


তিনি আরো জানান, কোন পক্ষেরই কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন